Monday, May 7, 2018

Surah al-Fatiha with Bengali translation

 Al-Faatiha 
1. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
1|1|আল্লাহর নাম নিয়ে (আরম্ভ করছি), (যিনি) রহমান (--পরম করুণাময়, যিনি অসীম করুণা ও দয়া বশতঃ বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সহাবস্থানের প্রয়োজনীয় সব ব্যবস্থা অগ্রিম করে রেখেছেন), (যিনি) রহীম (--অফুরন্ত ফলদাতা, যাঁর অপার করুণা ও দয়ার ফলে প্রত্যেকের ক্ষুদ্রতম শুভ-প্রচেষ্টাও বিপুলভাবে সাফল্যমণ্ডিত ও পুরস্কৃত হয়ে থাকে)।
2. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
1|2|সমস্ত প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য, সমুদয় সৃষ্ট-জগতের রব্ব।
3. الرَّحْمَنِ الرَّحِيمِ
1|3|রহমান, রহীম।
4. مَالِكِ يَوْمِ الدِّينِ
1|4|বিচারকালের মালিক।
5. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
1|5|“তোমারই আমরা এবাদত করি, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি।”
6. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1|6|“আমাদের তুমি সহজ-সঠিক পথে পরিচালিত করো, --”
7. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1|7|“তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ, তাদের ব্যতীত যাদের প্রতি গযব এসেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।”

No comments:

Post a Comment

Surah Al-Fath with Bengali translation

  Al-Fath  1.   إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا 48|1|আমরা নিশ্চয় তোমাকে বিজয় দিয়েছি একটি উজ্জ্বল বিজয়, -- 2. ...